সম্মেলনে হ্যানোভার শহরের প্রটেস্ট্যান্ট চার্চ ও জার্মানভিত্তিক ইসলামী সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
নাসিজ ওয়েবসাইট জানায়, সম্মেলনের প্রস্তাবক হ্যানোভারের প্রটেস্ট্যান্ট বিশপ মারগোত কাসামান বলেন, “জার্মানীর খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে বিরাজমান মতপার্থক্যগুলো নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে।”
তিনি জানান, “সম্মেলনে এভাঞ্জেলিকাল চার্চের প্রধান ওলফ্যাং হুবার, সাক্সোনি প্রদেশের গভর্নর ক্রিশ্চিয়ান উলফ, জার্মানীর বিভিন্ন ইসলামী সংগঠনের প্রতিনিধি এবং অর্থনৈতিক ও ব্যাংকিং বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি একটি টিভি চ্যানেল সরাসরি সমপ্রচার করবে।” উল্লেখ্য ২০০৬ সালে জার্মানীর চার্চ কর্তৃক একটি চার্টার প্রকাশের পর সেখানে খ্রিস্টান ও মুসলিম সমপ্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। # 468139