IQNA

নারী কুরআন গবেষকরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করবেন

21:09 - September 25, 2009
সংবাদ: 1829682
হযরত মাসুমা সালামুল্লাহে আলাইহার পবিত্র জন্মদিন উপলক্ষে ইরানের বিভিন্ন স্থান থেকে নারী কুরআন গবেষকরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সঙ্গে সাক্ষাত করবেন।
আগামী ২০শে অক্টোবর নারী কুরআন গবেষকদের ৮ম ন্যাশনাল কংগ্রেসের অবসরে এই সাক্ষাত অনুষ্ঠান হবে।
তেহরানে অনুষ্ঠেয় এ কংগ্রেসে ইরানের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় আড়াই হাজার নারী কুরআন গবেষক অংশ নেবেন।
কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও বেশ কয়েকজন রাজনৈতিক এবং কুরআন বিশেষজ্ঞ বক্তব্য রাখবেন। # 468874
captcha