IQNA

“কুরআন এবং তেলাওয়াত” বিষয়ে তুরস্কে সভা অনুষ্ঠিত হবে

21:28 - September 27, 2009
সংবাদ: 1830665
তুরস্কের শীর্ষ হাফেজ হাসান সেনকে সম্মানিত করতে আগামী ১০ই অক্টোবর দেশটির দিজসে প্রদেশে “কুরআন এবং তেলাওয়াত” বিষয়ে চতুর্থ সভা অুনষ্ঠিত হবে।
সাকারইয়া বিশ্ববিদ্যালয়ের থিওলজি ফ্যাকাল্টির সহযোগিতায় শহরের মুফতি কাউন্সিলের সদস্যরা এতে বক্তৃতা করবেন।
সভার পাশাপাশি ক্বেরাত, পবিত্র কুরআনের সাতটি সুনির্দিষ্ট অক্ষরের উচ্চারণ, কুরআন তেলাওয়াত পদ্ধতি এবং কুরআনের হেফ্জ পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। বহু বিশেষজ্ঞ ও পণ্ডিতের পাশাপাশি এ সভায় তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা সেভ্‌কি আইদাম অংশ নেবেন। # 469354
captcha