IQNA

কেনিয়ার বই মেলায় পবিত্র কুরআনের ইংরেজি কপি প্রদর্শিত

20:21 - September 28, 2009
সংবাদ: 1831163
কেনিয়ার দ্বাদশ আন্তর্জাতিক বই মেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র পবিত্র কুরআন ও বিভিন্ন ইসলামী বইয়ের ইংরেজি কপি প্রদর্শন করছে।
কেনিয়ার পাবলিশার্স ইন্সটিটিউট আয়োজিত “পরিবর্তনের জন্য পড়া”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বিভিন্ন ইসলামী বিষয়, ইরান পরিচিতি, ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনী ( র:) এবং কুরআনের ইংরেজি কপি সেখানে প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে ইরান পরিচিতিমূলক ডকুমেন্টারি ফিল্ম এবং আহলে বাইয়্যিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি প্রকাশিত ইংরেজি বই প্রদর্শিত হচ্ছে।
বই মেলায় কেনিয়া ছাড়াও সেনেগাল, ভারত, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, তানজানিয়া এবং মালয়েশিয়া অংশ নিচ্ছে। # 469604
captcha