লেবানন ফাইলের খবর অনুযায়ী, লেবাননে শিয়া আধ্যাত্মিক নেতা আল্লামা ফজলুল্লাহর সঙ্গে এক বৈঠকের সময় চীনা রাষ্ট্রদূত লিও জিমেং চীনের সিনকিয়াং প্রদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার বিষয়টি স্পষ্ট করেন এবং এ সম্পর্কে কিছু তথ্য দেন।
তিনি জোর দিয়ে বলেন, “চীন ইসলাম এবং মুসলমানদের প্রতি শ্রদ্ধাশীল এবং কখনই
কোনভাবে ইসলামকে অসম্মান করার বিষয়টি অনুমোদন দেয় না।”
তিনি বলেন, “আমরা মুসলিম ও ইসলামী বিশ্ব এবং আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছি।”
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের কোন কোন দেশ চীন ও মুসলিম বিশ্বের সম্পর্কে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং এ কাজে পশ্চিমা গণমাধ্যম নেতিবাচক ভূমিকা পালন করছে।”
বৈঠকে আল্লামা ফজলুল্লাহ বলেন, মুসলিম বিশ্বের জন্য চীনের এ জ্ঞানদীপ্ত নীতির ফলে কোন ইস্যুতে গণমাধ্যম দিকভ্রান্ত করতে পারবে না। # 469876