IQNA

কিরগিজিস্তানের এক আলেম গ্রাম পর্যায়ে ইসলামের দাওয়াত দিতে কাজ শুরু করছেন

23:07 - October 04, 2009
সংবাদ: 1833485
চীন সীমান্তবর্তী নারিন প্রদেশে ইসলামের দাওয়াত দিতে কিরগিজিস্তানের রাজধানী বিশকেকের একটি মসজিদ থেকে ধর্মীয় প্রতিনিধি দল পাঠানোর প্ররিকল্পনা নেয়া হয়েছে।
ইয়ায়িবাহ মসজিদের কর্মকর্তারা জানান, নারিন প্রদেশের ১৩টি গ্রামে দ্বীনের দাওয়াতী কাজ করতে একটি শক্তিশালী প্রতিনিধি দল পাঠানো হচ্ছে এবং দলটি ৪০ দিন ধরে সেখানে কাজ করবে। প্রতিনিধি দলের প্রাথমিক লক্ষ্য থাকবে গ্রামবাসীদের ইসলামের পাঁচটি স্তম্ভের সাথে পরিচিত করে তোলা এবং আল্লাহর একত্ববাদ, নবুয়ত এবং কিয়ামতের দিন সম্পর্কে ধারণা দেয়া। প্রতিনিধি দলের সমস্ত খরচ বহন করবে ওই মসজিদ।কিরগিজ সরকার শুধু কোন ইসলামী কাজে আর্থিক সহযোগিতা বন্ধই রাখেনি বরং তা নিষিদ্ধও করেছে।
কিরগিজিস্তানে ৫২ লাখ মানুষের মধ্যে শতকরা ৭৫ ভাগই মুসলমান। # 473021
captcha