IQNA

জর্জিয়ায় ইরানের সাংস্কৃতিক সপ্তাহ পালিত

8:07 - October 10, 2009
সংবাদ: 1835392
জর্জিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সপ্তাহ শেষ হয়েছে। প্রতিযোগিতা শুরু হয়েছিল পহেলা অক্টোবর এবং শেষ হয় ৮ই অক্টোবর।
সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন, সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠের আসর এবং নানা ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইরানী সংস্কৃতি সপ্তাহ আয়োজনে ইরান ও জর্জিয়ার সেন্টার ফর কালচারাল রিলেশন্স. জর্জিয়া স্টেস ইউনিভারসিটি এবং দেশটির জাতীয় পৌর লাইব্রেরি বিশেষ সহযোগিতা করে। প্রদর্শনীতে ইরানের বিভিন্ন দর্শনীয় স্থানের প্রাকৃতিক দৃশ্য, স্থাপত্যশিল্প, ঐতিহ্য, পর্যটন, বিভিন্ন মূল্যবান গ্রন্থ, ইরানী ফটোগ্রাফি, ক্যালিগ্রাফি, পেইনটিং, হস্তশিল্প এবং বিভিন্ন খাতে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। # 475807
captcha