IQNA

মসজিদুল আকসা অবরোধের ঘটনায় আরবলীগের নিন্দা

11:00 - October 10, 2009
সংবাদ: 1835514
ইসরাইরালী সেনারা মুসলমানদের প্রথম কেবলা মুসজিদুল আকসা অবরোধ করায় আরবলীগের মহাসচিব আমর মূসা এর নিন্দা জানিয়েছেন ।
কূয়েতের বার্তাসংস্থা কুনা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আরবলীগের মহাসচিব আমর মূসা মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে ইহুদিবাদীদের এই আগ্রাসী তৎপরতা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহবান জানান । তিনি জাতিসংঘসহ ৪জাতি গ্রুপকে এক্ষেত্রে বিশেষভাবে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বলেন, জাতিসংঘের ইশতেহার অনুযায়ী ফিলিস্তিনের ঐতিহাসিক স্থানের উপর আগ্রাসন চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন । জনাব আমর মূসা আরো বলেন, ইসরাইলের পুলিশ একদিকে, ফিলিস্তিনী মুসলমানদেরকে মসজিদুল আকসায় নামায আদায়ে বাধা দিচ্ছে আবার অন্যদিকে কুদস শরীফে উগ্র ইহুদিদের ধ্বংসাত্মক কার্যক্রমের ব্যাপারে নিরব রয়েছে । অথচ এ ধরনের পদক্ষেপ সকল ঐশি ধর্মের শিক্ষার পরিপন্থী । # 474933
captcha