কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক ও কালচারাল অর্গানাইজেশন (আই.এস.ই.এস.সি.ও) জার্মানীর আচেনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। আই.এস.ই.এস.সি.ও’র খবর অনুযায়ী, জার্মানীর বিভিন্ন মসজিদ থেকে ইমাম এবং ধর্ম প্রচারকরা এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন। এর মাধ্যমে সাংস্কৃতিক সংলাপ ও শান্তিপূর্ণভাবে মুসলিম-অমুসলিম বসবাসের বিষয়ে দিক নির্দেশনা পাওয়া যাবে। অংশগ্রহণকারীরা ইসলামের সংযম সংস্কৃতি, অমুসলিমদের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করা যায় এবং জার্মান সমাজের চাহিদার কথা লক্ষ্য রেখে কীভাবে জুমা নামাযে খুতবা দেয়া যায় -এ সব বিষয়ে শিক্ষা নেবেন।
আই.এস.ই.এস.সি.ও’ সংস্কৃতি ও সম্পর্ক বিভাগের বিশেষজ্ঞ আবদুল্লাহ বিন আরাফ সংস্থার পক্ষে প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। # 476471