IQNA

স্পেনে আটশ’ বছরের পুরনো পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংস্কার করা হবে

23:14 - October 10, 2009
সংবাদ: 1835832
স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ শিক্ষক ১৩ শতকের পবিত্র কুরআনের পাণ্ডুলিপি সংস্কার করবেন।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশে পবিত্র কুরআন শরীফের যে দু’টি প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া গেছে এটি তার একটি।এ মূল্যবান পাণ্ডুলিপি সংস্কারের কাজ হবে আন্দালুসিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাফেয়ার্সের অফিস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত এক চুক্তির ওপর ভিত্তি করে। এ বিষয়ে গ্রানাডা বিশ্ববিদ্যালয় সার্বিক তত্ত্বাবধান করবে। . # 476232
captcha