IQNA

ইরানের জাতীয় সংসদের লাইব্রেরি ইরাক থেকে ইসলামী বই কিনবে

7:22 - October 12, 2009
সংবাদ: 1836350
ইরাকের আরবী প্রকাশকদের কাছ থেকে ইসলামী বই কিনতে ইরানের জাতীয় সংসদের লাইব্রেরি থেকে একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠানো হচ্ছে ইরাকের বাগদাদ ও নাজাফ শহরে।
ইরানের জাতীয় সংসদ মজলিসে শুরার ক্রয় কমিটির ম্যানেজার আলী আকবর জরে’আবিদাকি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, লাইব্রেরির বর্তমান আরবী কোর্স সম্পন্ন করতে ইতিহাস ও কুরআন বিষয়ক বিজ্ঞানের ওপর বই কেনা হবে। এ ব্যাপারে একটি প্রতিনিধি দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরাক সফরে যাবে এবং ইরাকই এ সব বইয়ের বিষয়ে বিশেষায়িত। ইরানের জাতীয় সংসদের লাইব্রেরি ইরানের বড় কয়েকটি লাইব্রেরির অন্যতম এবং এখানে সমসাময়িক বহু সংখ্যক বই পুস্তক ও পাণ্ডুলিপির বিরাট সংগ্রহ রয়েছে। # 476695
captcha