মাশহাদ ক্বারী সোসাইটি আয়োজিত এ সংবর্ধনা সভায় স্থানীয় কর্তৃপক্ষ ও বেশ কয়েকজন কুরআন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।
বাসিজ স্কুল ছাত্রদের জন্য আয়োজিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মোহাম্মদ হাদি ফাসিহি ও ইরানের ২৬তম আনত্মর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ী মোহাম্মদ জাভেদ হোসাইনীসহ কয়েকজন শীর্ষ ইরানী ক্বারী পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনান। গত ২৪শে সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে ৬ষ্ঠ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। # 477883