IQNA

জাম্বিয়ায় ইমাম রেজার দৃষ্টিতে কুরআনের শিক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে

6:05 - October 20, 2009
সংবাদ: 1839252
আগামী ৩০শে অক্টোবর জাম্বিয়ার লুসাকা শহরে ইরানী সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম রেজার দৃষ্টিতে কুরআনের শিক্ষা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাম্বিয়ায় নিযুক্ত ইরানী কালচারাল অ্যাটাশে হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আসাদী মোভাহেদ জানান, ওই সভায় জাম্বিয়ার মুফতি শেখ মা’লে “ঐক্যের কেন্দ্রবিন্দু ইমাম রেজা (আ.)’ বিষয়ের ওপর বক্তৃতা করবেন।
ইরানী কালচারাল অ্যাটাশে-সহ অন্য বক্তারা বিশেষ করে শেখ জেবরিল ও সাইয়েদ আয়াদ ইমাম রেজার আলোচনা ওপর পর্যালোচনা ও কুরআনে একত্ববাদ, কুরআনের দৃষ্টিতে ইসলামী দর্শন এবং আহলে বাইয়্যিত (আ.) এর প্রতি ভালোবাসা নিয়ে বক্তৃতা করবেন।
সভার পাশাপাশি ইমাম রেজা (আ.) লাইব্রেরিতে ইমাম রেজার ওপর নানা শিল্পকর্ম ও বইয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। # 480343
captcha