IQNA

ইসলাম নিয়ে নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে

6:11 - October 20, 2009
সংবাদ: 1839253
“১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে নাইজেরিয়ায় ইসলাম” বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী স্টাডিজ বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হচ্ছে- দেশটির রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমান ও ইসলামের ভূমিকা খুঁজে বের করা। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ইসলামের ইতিহাস, মুসলমান, ইসলাম, দেশটির শিক্ষা, সংস্কৃতি, ইসলামী শিক্ষা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন, নাইজেরিয়ায় ইসলামী সংগঠন, ইসলাম ও জাতীয় নিরাপত্তা, সমসাময়িক কালে ইসলাম ও ধর্মীয় পরিচয়সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এ সম্মেলনে। # 480201
captcha