এক সভায় বক্তৃতাকালে ফিনি বলেন, ইতালিতে অভিবাসন গ্রহণকারী মুসলিম সংখ্যালঘু ও ইসলামী শিক্ষা যেন উপেক্ষিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ইসলামী শিক্ষার জন্য স্কুলের প্রধান শিক্ষকদের কয়েক ঘণ্টা বরাদ্দ করা উচিত।
তিনি বলেন, অবশ্যই যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের ইতালির স্কুলগুলোতে ইসলামী শিক্ষার জন্য নিয়োগ দেয়া উচিত। এ জন্য মসজিদের ইমামরা উপযুক্ত হলে তাদেরকেও এ কাজে লাগাতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
তবে, কিছু উগ্রপন্থী ক্রিস্টানের কারণে সংসদে এ প্রস্তাব পাস কিংবা বাতিল কোনো ব্যাপারেই সিদ্ধান্ত নেয়া যায়নি। # 480176