IQNA

ভিয়েনায় ক্বারী সম্মেলন অনুষ্ঠিত

23:15 - October 21, 2009
সংবাদ: 1840283
২০শে অক্টোবর মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সপ্তম ক্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে ইসলামী প্রজাতন্ত্র ইরান, মিশর, তুরস্ক এবং ইউরোপীয় ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত ক্বারীরা অংশ নেন। ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার মুসলমান এ সব ক্বারীর কণ্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত উপভোগ করেন।
সম্মেলনের সংগঠক ও ভিয়েনার ইসলামী সোসাইটির প্রধান মোহাম্মদ তারহান জানান, ইউরোপে পবিত্র কুরআনকে তুলে ধরতে ও মুসলমানদের মধ্যে কুরআন হেফজ ও কুরআন তেলাওয়াতের প্রবণতা গড়ে তুলতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলন ছিল ইউরোপে কুরআন বিষয়ক সবচেয়ে বড় সম্মেলন। # 482167
captcha