IQNA

ফ্রান্সে বৈষম্য, বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক বিরোধী সম্মেলন

20:14 - October 29, 2009
সংবাদ: 1842556
ফ্রান্সের তুলুজ শহরে ৩১ অক্টোবর বৈষম্য, বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে
সংবাদ মাধ্যম ummna-united এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্সে বসবাসরত মুসলিম নারীদের উপর বৈষম্যপূর্ণ আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ফ্রান্সের তুলুজ শহরে বৈষম্য, বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে । ফ্রান্সের ‘বঞ্চিত মানুষ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হবে ।এই সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ফ্রান্সে বৈষম্য, বর্ণবাদ ও ইসলামের নামে আতঙ্ক বা ভয়ভীতি ছড়ানো নতুন কোন বিষয় নয় । এক শতাব্দিরও বেশি সময় ধরে দেশটিতে এক শ্রেণীর মানুষ বৈষম্য ও বর্ণবাদী আচরণের শিকার হচ্ছে ।আর এসবের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার দেশটির মুসলিম নারীরা ।এ অবস্থায় দেশটিতে বৈষম্য ও বর্ণবাদের শিকার মানুষদের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ফ্রান্সের তুলুজ শহরে বৈষম্য, বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হবে । # 483853
captcha