জুমা নামাযের খুতবায় আয়াতুল্লাহ ইমামী কাশানী বলেন, মরহুম আয়াতুল্লাহ ইমাম খোমেনী সবসময় ইসলামী ঐক্যের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরতেন। তিনি বলেন, “ইসলামী বিপস্নবের সর্বোচ্চ নেতাও সব সময় সেই পথ অনুসরণ করেন এবং পবিত্র মক্কাকেই ইসলামী ঐক্যের কেন্দ্র বলে মনে করেন।”
আয়াতুল্লাহ কাশানী বলেন, মুসলমানদের মধ্যে অনৈক্যের বীজ বপনের ক্ষেত্রে ইসলামের শত্রুদের প্রচেষ্টা ব্যর্থ হবে। “ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় এ বিষয়ে জোর দিয়ে এসেছে এবং সৌভাগ্যক্রমে আমাদের সুন্নি ভাইয়েরা বিশেষ করে তাদের পণ্ডিতেরা এখন তাতে মনোযোগ দিচ্ছেন। কিন্তু এত কিছুর পরও কিছু মুসলমান আছেন যারা এই বাস্তবতা উপেক্ষা করছেন এবং মুসলিম উম্মাহর ঐক্য বিনষ্টের জন্য ইসলামের শত্রুদের সুযোগ করে দিচ্ছেন।”
আয়াতুল্লাহ কাশানী তার খুতবার অন্য জায়গায় বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মর্যাদাপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে বলেন, এ অবস্থান ধরে রাখা হবে এবং তা আরো উচ্চকিত করার চেষ্টা করা হবে।
তিনি ইমাম রেজা (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান। # 485209