IQNA

আলবেনিয়ায় ইমাম রেজা (আ.) এর ৮৮ হাদিস প্রকাশ

19:21 - November 02, 2009
সংবাদ: 1843899
ইমাম রেজা (আ.) ও হযরত মাসুমা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আলবেনিয়ার রাজধানী তিরানার একটি হোটেলে এক অনুষ্ঠানে “ইমাম রেজা (আ.) এর ৮৮ হাদিস” শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
এ হাদিস গ্রন্থটি এর আগে ৫টি ভাষায় প্রকাশিত হয়েছে। আহলুল বাইয়্যাত ওয়ার্ল্ড এসেম্বলির সহযোগিতায় গ্রন্থ'টি প্রকাশ করা হয়েছে এবং অনুষ্ঠানে এ গ্রন্থের অনুবাদক মিসেস রেইহানে এগবালিকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বহু সংখ্যক ধর্মীয় নেতা, সাংস্কৃতিক ও একাডেমিক ব্যক্তিত্ব এবং সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে ইমাম রেজা (আ.) এর জীবনস ও চরিত্র নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আলবেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও বক্তব্য রাখেন।# 484736
captcha