IQNA

সিডনীতে অনুষ্ঠিত হলো ৩ দিন ব্যাপী ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

9:15 - November 08, 2009
সংবাদ: 1845970
অষ্ট্রেলিয়ার সিডনীতে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শেষ হয়েছে ।
সংবাদমাধ্যম এএফআই সি এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ও ধর্ম মন্ত্রনালয় এবং অষ্ট্রেলিয়ার ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে সিডনীতে আয়োজিত তিন দিন ব্যাপী ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শেষ হয়েছে ।সম্মেলনে ইসলামী সমাজের উন্নয়ন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক বিষয়ে আলোচনা করা হয় । সম্মেলনে অষ্ট্রেলিয়ার ইসলামী সংগঠনগুলোর ইউনিয়নের সভাপতি ইকবাল প্যাটেল বলেন, অষ্ট্রেলিয়ার ইসলামী সংগঠনগুলোর ইউনিয়ন ইসলামী সমাজকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে সবসময় চেষ্টা চালিয়ে আসছে ।তিনি আরো বলেন, বর্তমানে ইসলামী সমাজে যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে তা এই ইউনিয়নের সর্বাত্মক প্রচেষ্টার ফসল।# 488698
captcha