জনাব শরীফ মাহদাভি ইন্দোনেশিয়ার হজ প্রধানকে বলেন, ইরান ও ইন্দোনেশিয়াসহ মুসলিম বিশ্বের মধ্যে সম্পর্ক আরো জোরদার করা দরকার। এ জন্য মুসলিম বিশ্বকে কাছাকাছি আসতে হবে। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে নানা মিলের কথা উলেস্নখ করে জনাব শারীফ আশা প্রকাশ করেন, ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত এবং জোরালো হবে।
তিনি জোর দিয়ে বলেন, “ ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার হলে মুসলিম বিশ্বের জন্য মর্যাদা বাড়বে।”
ইন্দোনেশিয়ার হজ প্রধান বলেন, বৈঠকে বসতে পেরে তিনি খুবই খুশি। ইরানী হজ মিশনে অনুষ্ঠিত এ বৈঠকে ইন্দোনেশিয়ার হজ প্রধান তার দেশের হজ ব্যবস্থাপনায় ইরানী অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান। # 490726