ইরানের জনগণ বিশেষ করে কৃষকরা চলতি অর্থ বছরের ছয় মাসে ৫৫ মিলিয়ন ডলার যাকাত দিয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে দুইশ’ গুন বেশি। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশ কৃষি প্রধান অঞ্চল এবং সেখান থেকে এ পর্যন্ত প্রায় ৩০ মিলিয়ন ডলার যাকাত আদায় হয়েছে। যাকাত হচ্ছে ইসলামী জীবনব্যবস্থায় একটা ফরজ ইবাদত যার জন্য লোকজন বছর শেষে তার গচ্ছিত সম্পদ থেকে সামান্য একটা অংশ ব্যয় করে থাকেন।# 492569