মরোক্কোর দৈনিক আল-মাগরিবিয়া পত্রিকা জানায়, সেই সব কুরআন কেন্দ্রের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হবে যে সব কেন্দ্র দেশের শিশুদের জন্য সঠিক পদ্ধতির মাধ্যমে ফলপ্রসূ শিক্ষা উপকরণ ব্যবহার করে কুরআন শিক্ষা বিশেষ করে কুরআন হেফজ করার যোগ্যতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।
শীর্ষ কেন্দ্র নির্বাচন করার ক্ষেত্রে যে সব মানদণ্ড বিবেচনা করা হবে তা হলো- শিশুদের মধ্যে ইসলামী মূল্যবোধ তুলে ধরা ও জোরদার করা, তাদের আধ্যাত্মিক সচেতনতা বাড়ানো এবং কুরআন কেন্দ্রগুলোতে ইসলামী পরিবেশ সৃষ্টি করা।
মরোক্কোর ধর্ম মন্ত্রণালয় এ সব মানদণ্ডের ভিত্তিতে কুরআন কেন্দ্রগুলোর পারফরমেন্স বিচার করে শ্রেষ্ঠ কুরআন কেন্দ্র নির্বাচন করবে এবং আগামী জানুয়ারি মাসে ২০১০ সালের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে। # 492809