IQNA

কুয়েত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজন করবে

7:18 - November 17, 2009
সংবাদ: 1850149
কুয়েতের অনুদান বিষয়ক মন্ত্রণালয় আগামী বছরের প্রথম দিকে আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
দেশটির দৈনিক পত্রিকা আল-রাই জানায়, কুয়েতের আমিরের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী বছরের মার্চ মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে।
কুয়েতের অনুদান বিষয়ক মন্ত্রণালয়ের কুরআন বিভাগের প্রধান আবদুল্লাহ মাহদি বারাক এক প্রস্তুতি সভা শেষে জানান, হেফজ, কুরআনের তাজবিদ ও তেলাওয়াত- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, কুরআনের হাফেজ ও ক্বারীদের মধ্যে সুস্থ্য ধারার প্রতিযোগিতা সৃষ্টি, তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে ইসলামী নীতি ও শিক্ষার ওপর দৃঢ় রাখার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। # 493011
captcha