IQNA

আন্ত:ধর্মীয় সংলাপ ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে পারে: ওআইসি প্রধান

7:28 - November 17, 2009
সংবাদ: 1850155
ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলিদ্দিন এহসানোগলু বলেছেন, ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করতে আন্ত:ধর্মীয় সংলাপ কার্যকরী ব্যবস্থা হতে পারে।
এহসাননোগলু বলেন, “ইসলাম সম্পর্কে ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে আন্ত:ধর্মীয় সংলাপ বড় ভূমিকা রাখতে পারে এবং সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে এর বিকল্প নেই।” তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা সংস্কৃতি ও মতের মানুষ ওআইসিতে প্রতিনিধিত্ব করছেন এবং সংস্থাটি ইসলামী মূল্যবোধকে তুলে ধরতে চায়।# 492879
captcha