IQNA

সংযুক্ত আরব আমিরাতে হজ বিষয়ক নির্দেশনা কোর্স সমাপ্ত

8:14 - November 18, 2009
সংবাদ: 1850747
হজ বিষয়ে পবিত্র কুরআনের আয়াতের ব্যাখ্যা ও নির্দেশনা নিয়ে আয়োজিত একটি কোর্সের সমাপ্তি হয়েছে সোমবার।
এতে উপস্থিত ছিলেন, দুবাইয়ের সংস্কৃতি ও শিল্পকলা এসোসিয়েশনের প্রধান মাজিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
দেশটির একটি বার্তা সংস্থা জানায়, দুবাইয়ে গত ৪টা নভেম্বর থেকে শুরু হয়ে কোর্সটি চলে ১৫ই নভেম্বর পর্যন্ত।
আরব আমিরাতের হজ অফিসের পরিচালক মোহাম্মদ সোহেলি আল-মুহাইরি বলেন, হজ যাত্রীদের নানা সমস্যা সমাধান এবং হজের আনুষ্ঠানিকতা নিয়ে যে সব জটিলতা রয়েছে সেগুলোর দূর করতে এ কোর্সের আয়োজন করা হয়। এতে আরব আমিরাতের হজ অফিস বিশেষ সহযোগিতা করে। # 494523
captcha