প্যালেস্টাইন ইনফো এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসানোগলু কুদস শরীফে ইসরাইলের ইহুদি উপশহর নির্মান কর্মসূচির সমালোচনা করে বলেন, কুদস শরীফে ইসরাইলের এই আগ্রাসী তৎপরতা অব্যাহত থাকলে এই অঞ্চলের মূল অধিবাসীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে । কারণ কুদস ইসরাইলের উপ শহর নির্মানের প্রধান লক্ষ্যই হলো এ অঞ্চল থেকে ফিলিস্তনীদের বিতাড়িত করে একে সম্পূর্ণরুপে ইহুদি শহরে পরিণত করা ।এ অবস্থায় তিনি বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের এই অন্যায় তৎপরতা অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবনা জানান। # 496303