সংবাদ মাধ্যম lanouvellerepublique এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিলেমিশে বসবাস নামক সংগঠনের উদ্যোগে ফান্সের ব্লুইস শহরে আগামী ১ লা ডিসেম্বর থেকে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান কাজ শুরু হওয়ার খবর দিয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ মাজকি বলেছেন, ফ্রান্সের ব্লইস শহরের সিটি করপোরেশনের অনুমোদনের পরেই দেশের মুসলমানদের বিভিন্ন জনকল্যাণমূলক সংগঠনের আর্থিক সহায়তায় এই নির্মান কাজ শুরু হতে যাচ্ছে । বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সংলাপসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক সাস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করাই এই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের প্রধান উদ্দেশ্য। #498474