IQNA

কাতারে অনুষ্ঠিত পবিত্র ‍কুরআন ও হাদিস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

11:28 - December 09, 2009
সংবাদ: 1858743
কাতারে রমজান মাসে অনুষ্ঠিত পবিত্র কুরআন ও হাদিস প্রতিযোগিতায় বিজয়ীদের নাম গতকল ঘোষণা করা হয়েছে ।
কাতারের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের রাজধানী দোহার আল খাভার ষ্টেডিয়ামের ধর্মীয় ও সাংস্কৃতিক কমিটির উদ্যোগে গত রমজান মাসে অনুষ্ঠিত পবিত্র ‍কুরআন ও হাদিস প্রতিযোগিতার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় পবিত্র কুরআন ও হাদিস থেকে বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে উসুলে ফিকাহ ও ইসলামী আকাইদের উপর ৩০ টি প্রশ্ন করা হয় । দোহার আল খাভার ষ্টেডিয়ামের ধর্মীয় ও সাংস্কৃতিক কমিটির
সভাপতি গোলাম আল মাহনাদি বলেন পবিত্র রমজান মাসে যুবকদেরকে ধর্মীয় জ্ঞান বিশেষকরে পবিত্র কুরআন ও হাদিসের জ্ঞান চর্চায় সময় অতিবাহিত করার সুযোগ সৃষ্টি করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতায় ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এদের প্রত্যেককে ৫০০ কাতারী রিয়াল পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে । # 505735
captcha