ফাউন্ডেশন ফর ইসলামিক রিসার্চ অব আস্তান-ই-কুদ্স-এর সহযোগিতায় এই এনসাইক্লোপেডিয়া প্রকাশিত হবে।
ইমামা রেজা (আ.)এর মাজার কার্যালয়ের উপ-প্রধান হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমাদ আলাভী জানান, এ বিষয়ে আয়াতুল্লাহ তাবাসির নির্দেশনার জন্য বিষযটি এজেন্ডা আকারে তোলা হয়েছে। আয়াতুল্লাহ মোহাম্মদ ভায়েজ খোরাসানির নেতৃত্বে একটি বৈজ্ঞানিক গ্রুপ কুরআন বিষয়ক এ কাজটি করছে। ইতিহাসের সব পর্যায়ের এবং কুরআন বিষয়ক সব কিছুর ব্যাখ্যার জন্য সব মাজহাবকে বিচেনায় আনা হচ্ছে। এই এনসাইক্লোপেডিয়াকে ইসলামী বিশ্বের মধ্যে একক (ইউনিক) গ্রন্থ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি সুন্নি বিশেষজ্ঞদের দ্বারাও প্রসংশিত হয়েছে। # 505427