IQNA

ইমাম হোসেইন (আ.) এনসাইক্লোপেডিয়ার মোড়ক উন্মোচন করা হবে।

18:01 - December 10, 2009
সংবাদ: 1859286
শিয়া তৃতীয় ইমামের এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পবিত্র মহররম মাসকে সামনে রেখে বৃহস্পতিবার কোম নগরীতে ইমাম হোসেইন (আ.)এর ওপর রিখিত ১৪ খন্ডের এনসাইক্লোপেডিয়ার মোড়ক উন্মোচন করা হবে।
শীর্ষ শিয়া নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাফি-গোলপায়েগানি অনুষ্ঠানে বক্তৃতা করবেন এবং এতে বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী এবং সরকারী ও সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।ফারসি-আরবী ভাষায় লিখিত এই এনসাইক্লোপেডিয়া রচনা করতে দশ বছর সময় লেগেছে এবং এতে ইমাম হোসেইন (আ.) এর জন্ম থেকে শহীদ হওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনার বিশদ বর্ণনা থকবে। এ সব ঘটনা পবিত্র কুরআন, হাদিস ও বাস্তব ইতিহাসের আলোকে উদ্ধৃত করা হয়েছে। এ গ্রন্থে ইমাম হোসেইন (আ.)এর জীবনী, তার গুণ ও মেধা, তার উত্থানের কারণ, তার বক্তৃতা ও হাদিস, তার ইমামত নিয়ে যুক্তি এবং আরো অনেক বিষয় থাকছে।#505523
captcha