ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মুসলমানদের মধ্যে ভালো সম্পর্কের জন্য মুরাদ মুরতাজিন তার সন্তুষ্টির কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন করা দরকার।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ২ থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত তেহরানে অনুষ্ঠেয় ইসলামী ঐক্য সম্মেলনে যোগ দেবেন। ওই সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক আনা ট্যামও যোগ দেবেন। মস্কোর ইরানী কালচারাল অ্যাটাশে আবুজর ইবরাহিমী তুর্কমান সেখানকার কালচারাল সেন্টারকে সহযোগিতার জন্য রাশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। # 506962