IQNA

সৌদি আরবে কুদস বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী শুরু

20:34 - December 14, 2009
সংবাদ: 1861274
সৌদি আরবের আল গাছিম প্রদেশের আল-মালেক খালিদ আর্ট সেন্টারে ১২ই ডিসেম্বর থেকে ‘কুদস ইন ভিউ অব ভিজ্যুয়াল আর্ট’ বিষয়ক জাতীয় চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
রিয়াদের পত্র-পত্রিকার খবর অনুযায়ী, ফিলিস্তিনের পবিত্র কুদ্সের স্মরণে ‘কুদস:কালচারাল ক্যাপিটাল অব দ্য আরব ওয়ার্ল্ড ইন ২০০৯’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে ৩৫ জন শিল্পী এ প্রদর্শনীতে অংশ নেবেন এবং পবিত্র কুদ্সের ওপর প্রায় ৫০টি শিল্পকর্ম উপস্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আল গাছিম এসোসিয়েশন অব কালচার অ্যান্ড আর্টের পরিচালক আবদুর রহমান মোহাম্মদ আল জারাল্লাহ উপস্থিত ছিলেন। # 508003
captcha