IQNA

সিরিয়ায় ইরান-ফিলিস্তিন সাংস্কৃতিক সপ্তাহ শুরু

21:05 - December 14, 2009
সংবাদ: 1861290
সিরিয়ার রাজধানী দামেস্কের ইয়ারমুক অঞ্চলে শনিবার ইরান ও ফিলিস্তিনের যৌথ সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে।
এর উদ্বোধনী অনুষ্ঠানে কালচারাল আরব সেন্টারের কালচারাল কমিশন অব ইসলামিক কনসালটেটিভ প্রধান উপস্থিত ছিলেন।সিরিয়ায় বসবাসরত ইরান ও ফিলিস্তিনী জনগণের সহযোগিতায় দামেস্কের ইরানী কালচারাল সেন্টার এ সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করে। পবিত্র কুরআন তেলাওয়াত ও দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে গোলাম আলী হাদাদ আদেল ও আলী আল-কায়্যেম এবং সিরিয়ার সংস্কৃতি উপমন্ত্রী তালাল নাজি বক্তব্য রাখেন।
সংস্কৃতি সপ্তাহ উপলক্ষে ফিলিস্তিন ও ইরানের যৌথ উদ্যোগে একটি বই মেলারও আয়োজন করা হয়েছে। এ ছাড়া, ইরান ও ফিলিস্তিনী চিত্র শিল্পীদের চিত্রকর্ম নিয়ে একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ‘কুদস:কালচারাল ক্যাপিটাল অব দ্য আরব ওয়ার্ল্ড ইন ২০০৯’ কর্মসূচীর অংশ হিসেবে এ সংস্কৃতি সপ্তাহের আয়োজন করা হলো। # 507305
captcha