IQNA

২০১২ সালে নাজাফ হবে ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী

20:22 - December 18, 2009
সংবাদ: 1862728
বারাথা বার্তা সংস্থা জানায়, ইরাকের পবিত্র নাজাফ শহর হবে ২০১২ সালে ইসলামী বিশ্বের সাংস্কৃতিক রাজধানী
নাজাফকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দুর কথা স্মরণ করিয়ে দিতেই বেশ কয়েকটি কমিটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন, পোস্টার তৈরি এবং দেশ বিদেশের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনেতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।
এ লক্ষ্যে একটি প্রকল্পের আওতায় সেখানে কালাচারাল অ্যান্ড আর্ট সেন্টার এবং এক্সিবিশনসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। এ সব প্রকল্পের পুরোটাই বাস্তবায়ন হচ্ছে ইরাক সরকারের অর্থায়নে। শিয়া মতাবলম্বীদের কাছে নাজাফ হচ্ছে অন্যতম পবিত্র শহর এবং ইমাম আলী (আ.) এর মাযার রয়েছে এখানে। # 510171
captcha