প্রতিযোগিতার পুরুষ বিভাগে থাকবে তাজবিদ, মহিলা বিভাগের জন্য তারতিল এবং হেফজ বিভাগের জন্য থাকবে ১০ পারা ও সম্পূর্ণ কুরআন মুখস্ত বলা। এছাড়া, থাকবে সুরা ইয়াসিন ও সুরা সাফ্ফাত এর তাফসির প্রতিযোগিতা।
প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮ই জানুয়ারি বালবেক ও হারমেল শহরে এবং বৈরুত, সুর এবং নাবাতিয়ে শহরে হবে ১০ই জানুয়ারি। এই শহরগুলোতেই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত।
দ্বাদশ জাতীয় কুরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী হবে আগামী ২৯শে জানুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। # 511240