দেশটির আমীরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় কুরআন হেফজ-এর পাশাপাশি থাকবে তাজবিদ, আহক্বিক ও তারতিলের প্রতিযোগিতা। কুয়েতের ধর্ম বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ মাহদি বারাক এতে সভাপতিত্ব করবেন। এটি শুরু হবে ২০১০ সালের ১১ই মার্চ।
এ উপলক্ষে গত শুক্রবার আব্দুল্লাহ মাহদির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করা হয় প্রতিযোগিতার বিচারক প্যানেল নিয়োগ, প্রয়োজনীয় তহবিল গঠন এবং প্রতিপাদ্য (শ্লোগান) নিয়ে। দেশটির তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। # 511373