ইরানী মহিলা ক্বারী ও কুরআন প্রতিযোগিতার একজন বিচারক ফাতেমে শাহান্দি বলেন, গত ৯ ডিসেম্বরে এ ধরনের সমাবেশ হওয়ার পর দ্বিতীয়বারের মতো এই সমাবেশ হতে যাচ্ছে।
তিনি জানান, “কুরআন বিষয়ক এ অনুষ্ঠান হচ্ছে আল-ই ইয়াসিন দারুল কুরআনের সহযোগিতায় যাতে বেশ কিছু মহিলা কুরআন কর্মী কাজ করছে।”
শিমা চানজি, মারইয়াম জান্দি পুর, সামিরা মোহাম্মাদি, রেইহানে ইয়াজদি, মারইয়াম দুরুদিয়ান, মিস পিরাশিদসহ বহু মহিলা ক্বারী এ সমাবেশে কুরআন তেলাওয়াত করে শোনাবেন।
প্রতি চান্দ্রমাসের শেষ বুধবার এই কুরআন বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হবে।# 517711