হুজ্জাতুল ইসলাম আহমাদ আলী ঘানে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, ঘানা ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের মুসলমানদের জন্য সফলতার সাথে উচ্চতর শিক্ষার সুযোগ দিয়ে যাচ্ছে। জনাব ঘানে আল মোস্তফা বিশ্ববিদ্যালয়েরও প্রতিনিধি।
তিনি বলেন, ঘানার মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ মুসলমান এবং তারা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে ছিল। কিন্তু ঘানা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে তারা সে দূরাবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে।
১০ বছর আগে ইরানের আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঘানা ইসলামী বিশ্ববিদ্যালয় বর্তমানে দু’টি প্রধান বিষয়- রিলিজিয়াস স্টাডিজ ও কমার্শিয়াল ম্যানেজমেন্টে উচ্চতর শিক্ষার সুযোগ দিচ্ছে।
বর্তমানে সেখানে সাড়ে আটশ’ ছাত্র-ছাত্রী রয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে এরইমধ্যে সাড়ে চারশ’ ছাত্র-ছাত্রী গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছে। হুজ্জাতুল ইসলাম আহমাদ আলী ঘানে জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিতে যোগাযোগ, মানব সম্পদ ও ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট বিভাগ খোলা হবে। # 532931