IQNA

ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে জিম্বাবুয়েতে নানা কর্মসূচী

10:46 - February 04, 2010
সংবাদ: 1882505
ইসলামী বিপ্লবের ৩১তম বিজয় বার্ষিকী উপলক্ষে জিম্বাবুয়ের শীর্ষ স্থানীয় সাংস্কৃতিক ও ধর্মীয় বিশেষজ্ঞরা দেশটির মহিলা বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি এক সভায় মিলিত হবেন।
জিম্বাবুয়ের ইরানী কালচারাল সেন্টার আয়োজিত এ সভায় বিভিন্ন বিষয় আলোচনা হবে। এর মধ্যে রয়েছে- ইসলামী বিপ্লবের পর বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের নারীদের অবদান, ইসলামী বিপ্লবের আগে এবং পরে শিক্ষান্দ্রেগুলোতে তাদের উন্নয়ন ও উপস্থিতি এবং নারী শিক্ষায় ইসলামী বিপ্লবের প্রভাব। এছাড়া, ইরানী কালচারাল সেন্টার আরো কয়েকটি কর্মসূচী হাতে নিয়েছে। সেগুলো হলো-ইসলামী বিপ্লবের “আলোকোজ্জ্বল দশ প্রভাত” এর ওপর ২০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র, ইরানের বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন; ইরানের টেলিভিশন ও সংবাদপত্রে ইসলামী বিপ্লব বিষয়ে দু’টি প্রবন্ধ প্রকাশ, জিম্বাবুয়ে টেলিভিশনে তিনটি ইরানী সিনেমা প্রদর্শন এবং জিম্বাবুয়েতে বসবাসরত ইরানী ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া ও কুরআনের প্রতিযোগিতা। ইসলামী বিপ্লবের অর্জন নিয়ে জিম্বাবুয়েতে নিযুক্ত ইরানী কারচারাল অ্যাটাশে আসাদী মোভাহেদ জিম্বাবুয়ের রেডিও ও টেলিভিশনে সাক্ষাৎকার দেবেন। জিম্বাবুয়েতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূত রাসুল মোমেনি ও অর্থনৈতিক অ্যাটাশে দেহগানও ইরানী পত্র-পত্রিকায় সাক্ষাৎকার দেবেন।# 532837
captcha