IQNA

স্পেনে ইসলামী বিপ্লবের ওপর সেমিনার অনুষ্ঠিত

22:14 - February 05, 2010
সংবাদ: 1882861
ইরানের ইসলামী বিপ্লবের ৩১তম বিজয় বার্ষিকী উপলড়্গে স্পেনের রাজধানী মাদ্রিদে ইসলামী বিপ্লবের প্রেক্ষাপট নিয়ে জরিপ করার জন্য এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে অন্যান্যের মধ্যে স্পেনের অটোনোমা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ইরান বিশেষজ্ঞ লুসিয়ানো জাকাতা ও পাবলো বেত্তা বক্তৃতা করেন। স্পেনের ইসলামিক কনভেনশন্স ফেডারেশনের মহাসচিব জোসেফ ফারনান্দেজ তার বক্তৃতায় বলেন, ইরান এমনি একটা দেশ যে কি না আন্তর্জাতিক পর্যায়ে নতুন ধারা তৈরি করতে চায় এবং জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর মধ্যে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ইরান অনেক দেশের জন্য উদাহরণ হিসেবে কাজ করেছে।
ফারনান্দেজ আরো বলেন, ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করার পর বহু দেশ এর সাথে সদ্ভাব দেখায়নি। এতসব শত্রুতার পরও ইরান তার শীর্ষ পর্যায়ে উঠেছে এবং অন্যান্য দেশের জন্য আদর্শে পরিণত হয়েছে। # 534197
captcha