IQNA

তুরস্কের ইস্তাম্বুলে উমরা হজের ওপর প্রদর্শনী চলছে

21:43 - February 07, 2010
সংবাদ: 1884006
তুরস্কের ইস্তাম্বুলে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে উমরা হজের ওপর এক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইয়ুব জেলার মেয়র ইসমাইল কাভুনসু উপস্থিত ছিলেন। এতে ৫৫টি পর্যটন কোম্পানি উমরা হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে তাদের সেবাসমূহ প্রদর্শন করছে।
উমরা বিষয়ে নির্ভরযোগ্য কোম্পানি ও তাদের সেবার সাথে হজ যাত্রীদের পরিচিত করে তোলা এবং সেবার মান বাড়াতে কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করাই হচ্ছে এ প্রদর্শনীর লক্ষ্য।
তুরস্কের যে সব ব্যক্তি উমরা করতে সৌদি আরবের পবিত্র মক্কায় যেতে আগ্রহী তারা এ প্রদর্শনীতে এসে খুব সহজেই ঠিক করে নিতে পারেন ৫৫টি কোম্পানির মধ্যে কোন কোম্পানি কম খরচে সবচেয়ে ভালো সার্ভিস দেবে।
উমরা প্রদর্শনী শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি রোববার। প্রদর্শনীর শেষ দিনে ড্র অনুষ্ঠিত হবে এবং বিজয়ী তিনজন পরিদর্শনকারীকে উমরা প্যাকেজ পুরস্কার দেয়া হবে।# 535136
captcha