ইরানে পাঠানোর আগে এসোসিয়েশন কুরআনের ‘সোত’ ও ‘লাহান’-এর ওপর ১৫ জন ক্বারীকে বিশেষ কোর্স করান। এ সব ক্বারী ইরানে এক মাস থাকবেন। ইরানের কয়েকটি কুরআন ইন্সটিটিউটের সহযোগিতায় এবং পবিত্র কোমের প্রখ্যাত ক্বারীদের নির্দেশনায় তারা কোর্স করবেন। ইরানী বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ক্বারীদের কাছে কোর্স করে লাভবান হবেন বলে লেবাননের ক্বারীদের আশা। ইরানে অবস্থানকালে এ সব ক্বারী বিভিন্ন শহরের পবিত্র স্থান ঘুরে দেখবেন। # 536137