IQNA

১৮টি ভাষায় ইমাম খোমেনির গ্রন্থ প্রকাশ

21:12 - February 09, 2010
সংবাদ: 1885142
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম আয়াতুল্লাহ ইমাম খোমেনি (রহ.) এর ৩১টি প্রবন্ধ নিয়ে ১৮টি ভাষায় গ্রন্থ প্রকাশিত হয়েছে।
৭ ফেব্রুয়ারি রোববার ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
ইরানের আল হোদা প্রকাশনী থেকে বইগুলো প্রকাশ করা হয়েছে।
এ সব বইয়ে ইমাম খোমেনির অসিয়ত ছাড়াও ইসলামী সরকার, আশুরার উত্থান, ফিলিস্তিন, ইসলামী বিপ্লব, ইসলামী জগৎ, ধর্ম এবং রাজনীতি, আধ্যাত্মিকতা ও রাজনীতি, নারী চরিত্র,সুন্নাতে রাসূল (সা.) এবং আন্তর্জাতিক ব্যবস্থা ও মানবাধিকারের মতো বিষয় রয়েছে। অনূদিত এ সব বই ইংরেজি, ফরাসি, রাশিয়া, জার্মান, ইতালীয়, বসনীয়, তুর্কি, চেক, তাজিক, মালয়, চায়নিজ, আরবী, তামিল, ক্রোয়েশীয়, বাংলা, আজেরি, কিরগিজ এবং ফার্সি ভাষায় প্রকাশিত হয়েছে।
প্রকাশনী সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আলী মাদাদী বলেন, ইরানের ইসলামী সরকারের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ ইমাম খোমেনির চারিত্রিক বৈশিষ্ট্য, লেখা ও কাজকর্ম শুধু মুসলিম দেশেই নয়, অমুসলিম দেশেও সমাদৃত এবং সম্মানিত হয়েছে। তিনি বলেন, “পর্যায়ক্রমে ইমাম খোমেনির সমস্ত বই বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোতে অনুবাদ করে ‘ই-বুক’ হিসেবে প্রকাশ করা হবে।”# 536672
captcha