IQNA

শিক্ষাবিদদের জন্য আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের কুরআন বিষয়ক কার্যক্রম

21:28 - February 09, 2010
সংবাদ: 1885144
আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখার প্রধান বলেন, প্রায় ১০ হাজার শিক্ষাবিদ ও তাদের পরিবার এ কুরআন বিষয়ক কার্যক্রমে উপকৃত হবেন
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হোসেইন মাহদাভি মেহর বলেন, “ কুরআন বিষয়ক এ কার্যক্রম পরিচালিত হবে মূলত: শিক্ষাবিদ ও তাদের পরিবারের সদস্যদের জন্য যাতে তারা কুরআন তেলাওয়াত ও হেফজের বিষয়ে আরো দক্ষ হয়ে উঠতে পারে এবং পবিত্র কুরআনের ধারণাগুলো তাদের কাছে আরো স্পষ্ট হয়।”
তিনি বলেন, “আমরা কুরআনের সংস্কৃতি ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রথমত শিক্ষাবিদ ও তাদের পরিবারগুলোকে এ কার্যক্রমের আওতায় আনতে চাই। এ জন্য সরকারের দু’টি বিভাগ সক্রিয় রয়েছে।
হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ হোসেইন মাহদাভি বলেন, “গবেষণা ও তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে সংস্কৃতি বিষয়ে পবিত্র কুরআনের কিছু দৃষ্টিভঙ্গি আবিষ্কারের প্রয়োজন রয়েছে। এ কাজগুলোই করছে আল মোস্তফা বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখা। এ জন্য কারিকুলামের বাইরে কুরআনের বৈজ্ঞানিক ও তুলনামূলক অধ্যয়নের জন্য ব্যবস্থা নেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। # 536305
captcha