IQNA

লিবিয়ায় কুরআন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

19:52 - February 11, 2010
সংবাদ: 1885780
লিবিয়ার সির্ত প্রদেশে কুরআন হেফজ ও তেলাওয়াতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আরব অনলাইন এ খবর জানিয়েছে। লিবিয়ার যাকাত ও আওকাফ বিভাগের উদ্যোগে আয়োজিত দু’দিনের এ প্রতিযোগিতা দেশটির আর-রুবাত আল-ইমামী অঞ্চলে অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআনের শেষ পারা, ২৯তম পারা, শেষ সাত পারা, শেষ ১৫ পারা এবং প্রথম সাত পারার ওপর প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারক প্যানেলের প্রধান আলী আজ-জায়েন। # 538150
captcha