IQNA

দেশের বিভিন্ন স্কুলে বিশ হাজার নামাজ ঘর তৈরি করা হবে

21:12 - February 13, 2010
সংবাদ: 1885985
ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের যে সব স্কুলে নামাজ ঘর নেই সেখানে তা তৈরি করা হবে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে জানান, আগামী তিন বছরে তৈরি করা হবে প্রায় বিশ হাজার নামাজ ঘর।
শিক্ষামন্ত্রী হামিদরেজা হাজি বাবায়ী জানান, দেশে প্রায় বিশ হাজার স্কুলে কোনো নামাজ ঘর নেই।
তিনি আরো জানান, দেশে আরো সাড়ে সাত হাজার নতুন স্কুল তৈরি করা হচ্ছে এবং চালুর সময় থেকেই এগুলোতে নামাজ ঘর থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশে কোনো নামাজ ঘর বিহীন স্কুল থাকবে না। # 537994
captcha