IQNA

দেশজুড়ে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন

21:34 - February 13, 2010
সংবাদ: 1885987
ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের জনগণ রাস্তায় রাস্তায় মিছিল সমাবেশ ও নানা অনুষ্ঠান উদযাপন করেছে।
ইসলামী রাস্তায় বিজয় বার্ষিকী উপলক্ষে ইরানী জনগণ বর্তমান ইসলামী সরকারের সমর্থনে দেশের বিভিন্ন শহর ও নগরে মিছিল-সমাবেশ করে। এ সময় তারা ইরানী পতাকা ওড়ায় এবং ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি ও বর্তমান রাহবার আয়াতুল্লাহ আলী খামেনির ছবি বহন করে। রাজধানী তেহরানে লাখ লাখ মানুষ আজাদী স্কয়ারে এসে সমবেত হয়। সেখানে এক বিশাল সমাবেশে ভাষণ দেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সকাল সাড়ে নয়টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরম্ন হয়। এতে দেশের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশী রাষ্ট্রদূতরা উপস্থি'ত ছিলেন।
মাহমুদ আহমাদিনেজাদ তার ভাষণে ৩১ বছরের বিদেশী শত্রুদের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ইরানী জাতি সব সময় বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার পতাকাবাহী ছিল। তাদের স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতেই বিদেশী শতকরা ষড়যন্ত্র করে আসছে। তারা এটাও জানে যে, বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে ইরানী জাতি বিশ্বে এবং এ অঞ্চলে ব্যাপক প্রভাব সৃষ্টি করতে ।
দেশী-বিদেশী বহু সাংবাদিক তেহরান ও অন্য শহরের বিজয় বার্ষিকীর অনুষ্ঠান কভার করেন।
১৯৭৯ সালের ১১ই ফেব্রম্নয়ারি মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ইরানের ইসলামী বিপস্নব বিজয় রাভ করে।#538333
captcha