IQNA

রাশিয়ায় ইমাম রেজা (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানীদের শোকানুষ্ঠান

20:51 - February 15, 2010
সংবাদ: 1886395
রাশিয়ায় বসবাসরত ইরানী নাগরিকরা ইমাম রেজা (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি রোববার শোকানুষ্ঠান করেছে।
অনুষ্ঠানটি রাজধানী মস্কোর খাতমুল আম্বিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জামায়াতে নামাজ আদায়ের পর এ অনুষ্ঠান শুরু হয় এবং এতে জনাব আজারি শোকগাঁথা পাঠ করে শোনান। সোমবার ও মঙ্গলবার একই জায়গায় আরো দু’টি শোকানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আজ সোমবার ৩০ সফর শিয়া সমপ্রদায়ের অষ্টম ইমাম রেজা (আ.) এর শাহাদাত বার্ষিকী পালিত হয়। তিনি আব্বাসীয় খলিফা মামুনের হাতে ৮১৮ সালে শহীদ হন।# 539196
captcha