দেশটির আল মাগরেবিয়া পত্রিকা এ খবর দিয়েছে। মরোক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ কুরআন হেফজ, কুরআনের তাফসির ও তারতিল এবং ৫ পারা হেফজ -এ কয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতার প্রধান লক্ষ্য হচ্ছে- দেশের মুসলিম যুব শ্রেণীর মধ্যে পবিত্র কুরআন হেফজ করার আগ্রহ বৃদ্ধি করা এবং সমাজে পবিত্র কুরআনের শিক্ষাকে তুলে ধরা। মরোক্কো, জর্দান, লিবিয়া, মিশর ও তিউনিশিয়ার ১১ জন কুরআনে ক্বারীর সমন্বয়ে বিচারক প্যানেল গঠন করা হয়েছে। এতে নেতৃত্ব দেবেন মরোক্কোর ক্বারী আবদুল্লাহ আবু আ’তাল্লাহ।
প্রতিযোগিতায় মরোক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, সৌদি আরব, জর্দান, সুদান, মালয়েশিয়া, পাকিসত্মান, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, বাহরাইন, জাম্বিয়া, কুয়েত, লেবানন, নাইজার, সেনেগাল, চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ব্রুনাই, কাতার ও ইন্দোনেশিয়াসহ ৩২টি দেশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। # 539944